ব্রেকিং নিউজঃ

গণঅধিকারের সাবেক যুগ্ম সদস্য সচিব কারাগারে

পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-সদস্য সচিব মশিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই খান মনিরুজ্জামান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় করা মামলায় বৃহস্পতিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ১৫ আগস্ট একদিনের রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930