ব্রেকিং নিউজঃ

করোনা হয়নি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশটির সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ইমরান খানে সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানের ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির শরীরে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। তারপর গতকাল তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান ইমরান খান।

তবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে।

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফইজল সুলতান বলেন, আমরা সব প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হবে ইমরান খানকে।

এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা ২০৯। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৯।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930