ব্রেকিং নিউজঃ

প্রতিদ্বন্দ্বীকে ২০-৩০ হাজার ভোটে ‘হারাবেন’ হিরো আলম

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম আশা প্রকাশ করেছেন যে, তিনি ঢাকা-১৭ আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হবেন।

শুক্রবার আসনটিতে নির্বাচনি প্রচারণাকালে তিনি এমন আশা প্রকাশ করেন।

হিরো আলম আরও বলেন, জনগণের আমার প্রতি একটা বিশ্বাস আছে। হিরো আলম ৮-১০ জনের মতো গম চোর, আটা চোর হবে না। হিরো আলম সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। তাদের সুখে-দুখে পাশে দাঁড়াবে।

তিনি বলেন, আপনারা জানেন নির্বাচনি প্রচারণার প্রথম দিন পরিবেশ বেশ খারাপ ছিল। তবে গতকাল (বৃহস্পতিবার) আমরা প্রচারণা করেছি, পরিবেশ ভালো ছিল। আজকেও (শুক্রবার) পরিবেশ মোটামুটি ভালো।

আপনাকে জনগণ কেন ভোট দেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, আমাকে জনগণ ভোট দেবে কারণ আমি কোনো ‘ব্যাংক ডাকাত’ না।

আমার কোনো মামলা নেই। হিরো আলম গরিবের হক মেরে খাবে না। সবকিছু মিলিয়ে হিরো আলমকে জনগণ ভোট দেবে।

ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর থেকে রাজনীতির মাঠে আসা হিরো আলম এ সময় অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারণার প্রথম দিন আমার কর্মীর ওপর ‘হামলা’ চালোনোর পর আমি নির্বাচন কমিশন এবং বনানী থানায় জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ‘ব্যবস্থা নেইনি’ তারা। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন ‘বিষয়টি চেপে যাচ্ছে’।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031