ব্রেকিং নিউজঃ

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়ল হোটেলে, নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজ্যের ধুলে জেলার পলসনার গ্রামে মুম্বাই-আগরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই ও পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে চারটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর সেটি হাইওয়ের পাশের একটি হোটেলে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত ও গুরুতর আহত হন আরও ২০ জন।

দুর্ঘটনার সময় হোটেলটিতে অনেকেই খাওয়াদাওয়া করছিলেন। এছাড়া কয়েকজন হোটেলের পাশেই বাসস্টপে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

হঠাৎ ব্রেক ফেল করায় গাড়ির ওপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের শিরপুর ও ধুলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বাসের জন্য অপেক্ষারত যাত্রীও ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31