ব্রেকিং নিউজঃ

ত্রাণ আত্মসাৎকারিদের ছাড় দেওয়া হবে না

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের এ বৈশ্বিক মহামারিতে যে সকল জনপ্রতিনিধি গরিব জনগোষ্ঠীর জন্য দেওয়া ত্রাণসামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাৎ করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য সরকার দেওয়া খাদ্যসহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বণ্টন করা হচ্ছে।

এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রাণ নিয়ে নয়-ছয় করা হলে কোনো ধরনের অনুকম্পা দেখানো হবে না।

মন্ত্রী বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতে জড়িত বেশকিছু জনপ্রতিনিধিকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, শুধু বহিষ্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখিও করা হয়েছে।

খালের বিষয়ে মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশে বয়ে যাওয়া খালগুলো আসন্ন বর্ষার আগে পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে পানি নিষ্কাশন ও ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য খালগুলো পরিষ্কারে জোর দিয়েছি।

তিনি উত্তরা এলাকার বেশকিছু খাল পরিদর্শন করেন। খাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930