ব্রেকিং নিউজঃ

সেন্টমার্টিন ইস্যু নিয়ে যা বললেন আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকা যায়- এ বক্তব্য সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম অসম্মানজনক।

সার্বভৌমত্ব কোনোক্রমেই বিনিময় যোগ্য নয়। সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া জানান জেএসডি সভাপতি।

বিবৃতিতে জেএসডি সভাপতি বলেন, বিষয়টির সঙ্গে যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত তাই এ প্রস্তাবের উৎসসহ বিস্তারিত বিবরণ দেশবাসীর সামনে প্রকাশ করা উচিৎ। গণবিচ্ছিন্ন এবং বৈধতার সংকটে বিপর্যস্ত সরকারের পক্ষেই এসব অমর্যাদাকর বক্তব্য দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, নির্বাচনবিহীন সরকার কী কী রাষ্ট্রীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে এতদিন ক্ষমতায় টিকে আছে, জনগণ তা জানতে চায়।

তিনি বলেন, এসব ভয়ঙ্কর বক্তব্য- ঘোষিত বিদেশ নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়’-এর সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক।

ভোটাধিকারের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এসব অমর্যাদাকর বক্তব্য প্রদান এবং গুজব ছড়ানো থেকে সরকারকে বিরত থাকতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031