মাঠে নামলেই রেকর্ড গড়বেন রোনালদো
আরও একটি রেকর্ড গড়ার পথে ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন পর্তুগিজ এই সুপারস্টার।
আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়ার পথে রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বোচ্চ ১২২ গোল করেছেন।
বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আইসল্যান্ডের হোম ভেন্যুতে ম্যাচটি শুরু হবে।
রোনালদোর আগে কুয়েতের বদর আল মুতাওয়া আন্তর্জাতিকে ১৯৬টি ম্যাচ খেলেন। লিওনেল মেসি খেলেছেন ১৭৫টি ম্যাচ।
