ব্রেকিং নিউজঃ

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ‘খেলায় মেতে উঠেছে’ সরকার: মিজা ফখরুল

‘রাষ্ট্রপরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

এদিন সকালে রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন মিজা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার।

বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।’

বিবৃতিতে ফখরুল আরও বলেন, ‘নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31