ব্রেকিং নিউজঃ

হেল্পলাইন ৩৩৩-এ যুক্ত হচ্ছে জরুরি খাদ্য সেবা

স্বাস্থ্যসহ অন্যান্য সেবার পাশাপাশি ৩৩৩-এর মাধ্যমে লকডাউনে পরিস্থিতিতে দুর্গত মানুষদের কাছে জরুরি খাদ্য সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, দরিদ্র ও অসহায় মানুষের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিভাগের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সেই নির্দেশ অনুসারে রবিবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বৈঠক সম্পর্কে ডা. মো. এনামুর রহমান বলেন, আমরা আইসিটি বিভাগের সঙ্গে কথা বলেছি। আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি এবং ইতোমধ্যে সে অনুযায়ী কাজ শুরু হয়েছে।

খুব শিগগিরিই ৩৩৩- হটলাইনে খাদ্য ও জরুরি ত্রাণ সম্পর্কিত সেবা সংযুক্ত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই হেল্প-লাইনের সঙ্গে সংযুক্ত হলেই আমরা জানাবো।

তিনি আরো জানান, এই প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে প্রায় এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। আমাদের প্রধান লক্ষ্য দেশের সবগুলো জেলা ও উপজেলা পর্যায়ে এই সেবা পৌঁছে দেয়া। এটা অনেক বড় একটি প্রোজেক্ট যা এক-দুই দিনের মধ্যে করে ফেলা সম্ভব না। আগামী মে মাস পর্যন্ত করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সংকটগুলো মোকাবেলা করতে হতে পারে, এমনটা অনুমান করেই আমরা কাজ করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930