ব্রেকিং নিউজঃ

ঈদের ৫ জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় ও সকাল ১০টা ৩৫ মিনিটে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঈদ জামাত হবে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতে এবং হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী দ্বিতীয় জামাতে ইমামতি করবেন।

তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এবং পঞ্চম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেদ মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন।

তাদের কেউ অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় জামাতে একীভূত হবে। এ জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930