ডঃ জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুর আগে যে দুটি কাজের কথা বলেছিলেন
মৃত্যুর দুই সপ্তাহ আগে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দুটি কাজের কথা বলেছিলেন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, মৃত্যুর দুই সপ্তাহ আগে আমাকে ডা. জাফরুল্লাহ চৌধুরী দুটি কাজের কথা বলেছেন। একটি হলো- ড. ইউনুসের বিষয়ে একটি বিবৃতির ব্যবস্থা করতে। আরেকটি ছিলো একটি রাজনৈতিক পোগ্রামের বিষয়ে। আমি বলেছিলাম, আপনি যেতে পারবেন এমন অবস্থায়? তিনি বললেন, আমি চেষ্টা করব, তোমরা যাও।এভাবে বিভিন্ন জটিল পরিস্থিতিতে তিনি আমাদের সাহস দিতেন।
