রাশিয়া ডার্টি বোমা ছোড়ার প্রস্তুতি নিয়েছে, জেলেনস্কির অভিযোগ
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রোববার ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি তাদের কাছে অভিযোগ করেন, ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।
তবে রাশিয়ার এ দাবি প্রত্যাখান করেছে ইউক্রেন। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে রাশিয়ার এ দাবি ‘মিথ্যা’।
বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া নিজে ডার্টি বোমা ছোড়ার প্রস্তুতি নিয়েছে। ডার্টি বোমা ছোড়ার পর তারা এর দায় ইউক্রেনের ওপর চাপাবে।
এ ব্যাপারে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, যদি রাশিয়া ফোন দেয় এবং বলে ইউক্রেন কোনো কিছু করার প্রস্তুতি নিচ্ছে। এটির একটিই মানে: রাশিয়া ইতোমধ্যে এসব প্রস্তুতি নিয়েছে। যখন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী অন্য প্রতিরক্ষামন্ত্রীদের কাছে ফোন দিয়ে কথিত ‘ডার্টি পারমাণবিক বোমার’ গল্প শোনায় তখন সবাই সবকিছু খুব ভালোভাবে বোঝে। সবাই বোঝে সকল ডার্টির সূত্র কারা, যেটি এই যুদ্ধে কল্পনা করা যায়।
এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর এমন অভিযোগের বিষয়টি যুদ্ধ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, রাশিয়া ডার্টি বোমার অজুহাত দেখিয়ে দ্বন্দ্ব বাড়াতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
