ব্রেকিং নিউজঃ

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে শনিবার সন্ধ্যায় রকেট হামলার সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে, এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর মানা ও মেহেরের।

সিরিয়ার আল-ওমর তেল ক্ষেত্রের কাছের ওই সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পরই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও জানা পাওয়া যায়নি।

সিরিয়ার সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গিবিমান ও হেলিকপ্টারকে উড়াউড়ি করতে দেখা যায়।

মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে হামলার ঘটনা এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। গত ২৫ আগস্ট একদিনেই ওই খাঁটিতে দুই দফা হামলা হয়।
মার্কিন সামরিক বাহিনী আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দখলদারিত্ব কায়েম করে এবং তারা সন্ত্রাস-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার বিভিন্ন তেলক্ষেত্র থেকে তেল চুরি করছে বলে দেশটির জনগণের অভিযোগ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31