ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষামন্ত্রী দীপু মনির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টে নিহত সব শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর জাতির পিতার সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930