ব্রেকিং নিউজঃ

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

পেট্রল ও ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার দুপুরে ব্যানারবিহীন একটি মিছিল থেকে এ ভাঙচুর চালানো হয়। তবে গাড়িটি কোন থানার- তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার পর রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে কিছু বিক্ষুব্ধ মানুষ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি গাড়ি বিক্ষোভকারীরা ঘিরে ধরেন এবং সেটিতে ভাঙচুর চালান।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছে। ওই মিছিল থেকে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।তবে গাড়িটি কোন থানার- তা এখনো নিশ্চিত হতে পারেনি।

কারা এই বিক্ষোভ করছিল জানতে চাইলে ওসি বলেন, মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। যে গাড়িটি ভাঙচুরের কথা শোনা যাচ্ছে সেটি আমাদের থানার গাড়ি না। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশু মেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার। প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

এতদিন কেরোসিন ও ডিজেল ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা আর পেট্রল ৮৬ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। নতুন দাম বৃদ্ধিতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫ শতাংশ, পেট্রল ৫১.১৬ শতাংশ এবং অকটেনের দাম ৫১.৬৮ শতাংশ বেড়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930