ব্রেকিং নিউজঃ

‘ভ্লাদিমির পুতিন’ স্লোগানে মুখরিত তুরস্ক, হতাশ ইউক্রেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইয়ার ম্যাচে বুধবার মুখোমুখি হয় তুরস্কের ক্লাব ফেনারবার্খ এবং ইউক্রেনের ক্লাব  দিনামো কিয়েভ।

আর এ ম্যাচটিতে দিনামো কিয়েভ একটি গোল করার পর স্টেডিয়ামে উপস্থিত থাকা ফেনারবার্খ ক্লাবের দর্শকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নিয়ে তার পক্ষে স্লোগান দেন।

এ বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।

এ ব্যাপারে টুইটের রাষ্ট্রদূত ভাসিল বোদনার টুইটে বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয় ফেনারবার্খের সমর্থকরা রাশিয়ার একজন খুনী, আগ্রাসনকারী যে আমাদের দেশে বোমা হামলা করেছে তার নামে সমর্থনমূলক স্লোগান দিয়েছে।

তবে তিনি জানিয়েছেন তুরস্কের অনেক মানুষ ইউক্রেনকে সমর্থন দেন। এরজন্য তারা তুরস্কবাসীর কাছে কৃতজ্ঞ।

এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেনের প্রতি বন্ধুত্বপূর্ণ তার্কিস নাগরিকের কাছে আমরা কৃতজ্ঞ এবং ফুটবল সমর্থকদের এমন আচরণের বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাদের ধন্যবাদ।

সূত্র: আল জাজিরা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930