ব্রেকিং নিউজঃ

বিমানের সেই ৪ ক্রুর যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা তদন্তে কমিটি

যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কেবিন ক্রুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রুরা কাজে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিমানের ভারতের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে ক্রুদের দুর্ব্যবহারের ঘটনা ঘটে। এরপর শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

যাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন—কুয়েল, মুগনী, আহমেদ ও সুরভি।

কলকাতা ফেরত ফ্লাইটটির এক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বিজি ৩৯৬ ফ্লাইটটি নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

বিমানের ভেতর এসি কাজ না করায় কয়েকজন যাত্রী যাত্রাপথে অসুস্থ বোধ করলে ক্রুদের পানি দিতে বলেন। পানি চাওয়া নিয়ে মুগনি নামে এক ক্রু নিজেকে যাত্রীদের ‘সার্ভেন্ট নন’ এবং ‘মেশিন নন’ বলে জানান। আরও কয়েকজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

বিমানটি ঢাকায় নামার সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন যাত্রীরা। সমাধানের জন্য সেই ক্রুকে সঙ্গে নিয়ে লাগেজ বেল্টের সামনে নিয়ে আসেন বিমানের এক কর্মকর্তা।

সেখানেও ক্রুরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। যাত্রীদের তোপের মুখে ক্রু মুগনি ঘটনাস্থল ত্যাগ করেন। শুক্রবার বিকালে সেই এয়ারক্রাফটে থাকা সব ক্রুকে গ্রাউন্ডেড করার বিষয়টি নিশ্চিত হয়।  ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

এ ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। তদন্তের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930