ব্রেকিং নিউজঃ

রোনালদোকে ২,৩৪৬ কোটি টাকার প্রস্তাব দিল সৌদি আরব

বায়ার্ন মিউনিখ কিংবা চেলসি, পিএসজি নয়, সৌদি আরবের একটি আনকোড়া ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর চোখ কপালে তোলা এক প্রস্তাব দিয়েছে।

বছরে ২৫ কোটি ইউরোর তথা বাংলাদেশি মুদ্রায় যেটি ২,৩৪৬ কোটি টাকা।

চুক্তি হবে দুবছরের জন্য। তাকে দলবদলটা করে দেওয়ার জন্য রোনালদোর এজেন্টকে দেওয়া হবে ২ কোটি ইউরো।

তবে সৌদি আরবের কোন ক্লাব এমন লোভাতুর প্রস্তাব দিয়েছে, সেই নামটাই জানানো হয়নি। এখানেই খটকা!

সৌদি আরবের নাম অপ্রকাশিত এই ক্লাব রোনালদোকে নিজেদের করে নিতে সবাইকে টেক্কা দিচ্ছে। টাকা যেন তাদের কাছে কোনো সমস্যাই নয়।

খবরটা জানাচ্ছে সিএনএন পর্তুগাল। এই প্রস্তাবে ট্রান্সফার ফি ধরা হয়েছে ৩ কোটি ইউরো। যেটি জুভেন্টাস থেকে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার ফির চেয়ে বেশি।

এখন দেখার বিষয় রোনালদো সৌদির প্রস্তাব গ্রহণ করবেন কিনা?

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930