ব্রেকিং নিউজঃ

বিমানের নতুন এমডি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির পরিচালক যাহিদ হোসেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের এ অতিরিক্ত সচিবকে বিমানের নতুন এমডি করে আদেশ জারি করেছে।

যাহিদ হোসেন গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক যাহিদ হোসেন একই সঙ্গে প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট এবং মার্কেটিং ও সেলসের অতিরিক্ত দায়িত্বও পালন করে আসছেন।

২০২১ সাল থেকে বিমানের এমডির দায়িত্ব পালন করে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে।

ওই দায়িত্ব পেয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব আব্দুল ওয়াহার ভূঞা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031