ব্রেকিং নিউজঃ

নিখোঁজের ৫ দিন পর নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নির্মাণাধীন গড়াই ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল কুষ্টিয়ার হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। তিনি ‘আমাদের নতুন সময়’ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন তার অফিসে কাজ করার সময় হঠাৎ ফোন কলে তিনি সিঙ্গার মোড়ের দিকে যান।

তারপর থেকেই তার ব্যবহৃত তিনটি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। বুধবার সাংবাদিক রুবেলের নিখোঁজ হবার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন করেন সাংবাদিক মহল।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী গড়াই ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পরে তার পকেটে থাকা মানিব্যাগের মধ্যে আমাদের নতুন সময় পত্রিকার পরিচয়পত্র দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930