ব্রেকিং নিউজঃ

সেভেরোদোনেৎস্ক কি আরেক মারিউপোল হতে যাচ্ছে?

দোনবাস প্রদেশের লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের সঙ্গে অন্য অঞ্চলগুলোর সংযোগ ঘটানো তিনটি ব্রিজের সবগুলো উড়িয়ে দিয়েছে রাশিয়া।

বর্তমানে সেভেরোদোনেৎস্ক শহরটি পুরোপুরি অবরুদ্ধ। সেখানে ঢোকা বা বের হওয়ার সুযোগ নেই।

আর এরপরই আশঙ্কা দেখা দিয়েছে, সেভেরোদোনেৎস্ক হতে পারে আরেক মারিউপোল।

মারিউপোল শহরটি প্রথমে অবরুদ্ধ করেছিল রুশ সেনারা। এরপর সেখানে অত্যাধিক হামলা চালিয়ে শহরটি দখল করে ক্ষান্ত হয়েছিল তারা। তাদের অব্যহত হামলার মুখে মারিউপোলের আজভস্টালের সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।

সেভেরোদোনেৎস্কের তিনটি ব্রিজের সবগুলো ধ্বংস করে দেওয়ার পর এখন শঙ্কা তৈরি হয়েছে এটি হতে পারে নতুন মারিউপোল।

কারণ শহরটি পুরোপুরি অবরুদ্ধ। রসদ পাঠানোর কোনো সুযোগ নেই। কোনো মানুষ বের হতে পারবে না।

সেখানে বর্তমানে অসংখ্য বেসামরিক মানুষ আটকে আছেন। সঙ্গে আটকে আছেন ইউক্রেনীয়-বিদেশী বা কথিত ভাড়াটে সেনারা। যারা ইউক্রেনকে সহায়তা করতে সারা বিশ্ব থেকে সেখানে জড়ো হয়েছিলেন।

এসব বিদেশী সেনাদের জন্যই রয়েছে আলাদা ভয়। তারা রুশদের হাতে আটক হওয়ার পর ‘ভাড়াটে সেনা’ হিসেবে অভিহিত করে তাদের মৃত্যুদণ্ড দিতে পারে রাশিয়া। যেমনটি তারা করেছে মারিউপোলে আটককৃত বিদেশী সেনাদের সঙ্গে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে বলেন, যুদ্ধের জন্য আমাদের উচ্চ মূল্য দিতে হচ্ছে। এটি ভয়ানক।

তিনি মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন যুদ্ধের সম্মুখভাগে অত্যাধুনিক আর্টিলারি পাঠান। দেরি হওয়ার হওয়ার আগেই যেন এটি করা হয়।

সূত্র: বিবিসি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930