ব্রেকিং নিউজঃ

খাদ্যের দাবিতে এরশাদের পল্লী নিবাস ঘেরাও: মহাসড়ক অবরোধ

খাদ্যের দাবিতে রংপুর সদর-৩ আসনের এমপি প্রয়াত জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ছেলে সাদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লী নিবাস বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে শত শত নারী-পুরুষ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পল্লী নিবাস বাসভবনের সামনে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ জীবিত থাকাকালে তিনি এলাকার গরিব সহায় সম্বলহীন মানুষসহ রংপুরের সকল স্তরের মানুষের পাশে থাকতেন, মানুষকে সাহায্য দিতেন।

অথচ তার ছেলে সাদ এরশাদ এমপি হবার পর থেকে এলাকায় আসেন না। তিনি আমাদের কোন খোঁজ-খবর নেন না। করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দেবার পর তিনি আসেননি এমনকি কোন খাদ্য বিতরণ করার কোন ব্যবস্থা নেননি।

তারা অভিযোগ করেন, আমরা খাবার অভাবে অনাহারে মারা যাচ্ছি আর উনি ঢাকায় এসি রুমে বসে আয়েশি জীবন যাপন করছেন। ভোটের সময় অনেক বড় বড় কথা বলেছেন, এখন সাদ কোথায়? ব্যক্তিগত তহবিল তো দূরের কথা এমপির জন্য বরাদ্দ করা চাল কোথায়? এ ধরনের জনপ্রতিনিধি আমরা চাই না। অবিলম্বে তাদের খাবারের ব্যবস্থা না করলে তার বাড়ি ঘেরাও কর্মসূচি চলবে বলে ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শত শত এলাকাবাসী ও রংপুর-৩ আসনের আদিবাসিসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ তার বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031