ব্রেকিং নিউজঃ

সিসিইউতে খালেদা জিয়া, যা বললেন বিএনপি মহাসচিব

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাত সোয়া ৩টায় হাসপাতালে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এর আগে খালেদা জিয়া বাসা থেকে রাত ২টা ৫৫ মিনিটে বের হন।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাত ২টার দিকে ডা. জাহিদের কাছে খবর পাই খালেদা জিয়া অসুস্থ বোধ করছেন।

তাকে এখনই হাসপাতালে নিতে হবে। হার্টের ডাক্তার তার সঙ্গে কথা বলেন। তিনি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেন।

খবর পেয়েই আমি চলে আসি এবং দলের চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে কথা সঙ্গে বলে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা। আগের দিন থেকে তার হার্টে কিছু সমস্যা হয়। তবে খালেদা জিয়া কাউকে কিছু জানাননি।

সন্ধ্যায় চেকআপ করতে গিয়ে তার হার্টের সমস্যা পান তার চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। এমনিতে তার শরীর এখন স্থিতিশীল আছে। এনজিওগ্রাম করার পর বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, এমনিতেই খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে হার্টের সমস্যা হলে জটিল আকার ধারণ করবে।

তবে আমরা আশাবাদী, আল্লাহর রহমতে তিনি আগের মতোই কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়েই আমাদের মাঝে ফিরে আসবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ইকোসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকারা বোর্ড বসিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930