ব্রেকিং নিউজঃ

পদ্মা সেতু উদ্বোধনের দিনে নেতাকর্মীদের ‘সাবধানে চলার নির্দেশ’ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন’ বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

প্রধানমন্ত্রীর ওই বার্তা অনুষ্ঠানে পড়ে শোনান মির্জা আজম। বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের শোনাতে একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। ’

প্রধানমন্ত্রী বলেছেন— ‘সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। স্বেচ্ছাসেবী সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ মতবিনিময়সভায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পদ্মা নদীর বুকে দেশের অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।
নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করবেন। জমকালো উদ্বোধনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে চলছে বিপুল তোড়জোড়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930