ব্রেকিং নিউজঃ

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের এক এমপিকে বিক্ষুব্ধ জনতা রাস্তায়

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের এক এমপিকে বিক্ষুব্ধ জনতা রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে।

আরেকজন মন্ত্রী এবং এমপি’র বিলাসবহুল দুই বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষের আত্মীয়দের বাড়িতে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দিচ্ছে।

ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে শ্রীলঙ্কা, খাবার নেই, বিদ্যুৎ নেই, ওষুধ নেই, লেখাপড়ার কাগজ পর্যন্ত নেই, রিজার্ভ প্রায় শূন্য, মাথায় কোটি কোটি ডলার ঋণের বোঝা।

শ্রীলঙ্কার জনগণের ধারনা ক্ষমতাসীন দলের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক অব্যবস্থপনা, নেতৃস্থানীয়দের একের পর এক ভুল সিদ্ধান্ত আজ শ্রীলঙ্কাকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

শ্রীলঙ্কার লাখ লাখ জনতা ক্ষোভে বিক্ষোভে রাজপথে নেমে এসেছে।

কারফিউ দিয়েও জনতার ক্ষোভ দমিয়ে রাখা যাচ্ছে না। বিক্ষোভ থামাতে গুলি চালান হচ্ছে, লাভ হচ্ছে না।

জনতা রাজপথ দখল নিয়ে নিয়েছে, পিটিয়ে মেরে ফেলছে এমপিকে, মন্ত্রী এমপিদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিচ্ছে।

শ্রীলঙ্কা অনেক দেশের জন্য যেমন উদাহরণ, তেমনি শিক্ষার!

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930