ব্রেকিং নিউজঃ

২ কোটি পরিবারকে রেশনের আওতায় আনার দাবি ডা. জাফরুল্লাহর

দেশের দুই কোটি পরিবারকে রেশনিংয়ের মাধ্যমে খাবার দেওয়ার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিসিবির পণ্যের জন্য লাইন ধরে ছেলে, মেয়ে, পুরষ। চেহারা দেখলেও তো বোঝা যায়, কে কোন শ্রেণি থেকে এসেছে। তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না প্রধানমন্ত্রী। বিরোধী দল ন্যায্য আন্দোলন করছে। আপনিও হয়তো জিনিসের দাম কমাতে চান, কিন্তু পারছেন না। সেটা আপনার ব্যর্থতা। সেখানে তাদেরকে আক্রমণ করছেন। এটা ভুল করছেন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, দ্রব্যমূল্য আজকে শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। সরকার ঘোষণা দিয়েছে, এক কোটি মানুষকে টিসিবির খাবার দেওয়া হবে। এটাও একটা ভুল সিদ্ধান্ত।

এ সময় তিনি ২ কোটি পরিবারকে সরকারি রেশনের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

আলোচনায় সবার সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, দশম শ্রেণির সিলেবাস থেকে আগামী বছরের পরীক্ষাতে ধর্ম শিক্ষা বাদ দেওয়া যাবে না। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ এই সরকারকে প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানীসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930