ব্রেকিং নিউজঃ

‘এখনই খারকিভ ছাড়ুন, প্রয়োজনে পায়ে হেঁটে…..’

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে চলছে তুমুল লড়াই। নিরাপত্তাজনিত কারণে যুদ্ধবিধ্বস্ত শহরটি থেকে যত দ্রুত সম্ভব সব নাগরিকদের সরে আসার নির্দেশ দিয়েছে ভারত। প্রয়োজনে পায়ে হেঁটে হলেও ভারতীয় নাগরিকদের শহরটি ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ভারতীয় সময় রাত সাড়ে ৯টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর ছেড়ে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিকটবর্তী শহর পিসোচিন, বাবাই অথবা বেজলিউডিভকায় চলে যাওয়া নির্দেশ দিয়েছে।

খারকিভের সবচেয়ে নিকটবর্তী শহর পিসোচিন। খারকিভ থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে। তবে ওই শহরেও পড়ছে রাশিয়ান বাহিনীর বোমা। তাই পায়ে হেঁটেও সেখানে পৌঁছানো কঠিন হতে পারে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৭ম দিনে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা।  খেরসন নিয়ন্ত্রণ নিতে গিয়ে ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে।শহরটির মেয়র ইগর কলিখায়েব সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এবং আহতদের উদ্ধারে সাহায্যের আবেদন করেছেন।

ভারি বর্ষণের পর রাশিয়ার সেনাবহর দেখা গেছে খেরসনে।  রুশ সেনাদের মঙ্গলবারই খেরসনের উত্তরাঞ্চলে অবস্থান নিয়ে রাখতে দেখা গেছে।  তারা গোলাবর্ষণ ও গুলিবর্ষণ বাড়িয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930