ব্রেকিং নিউজঃ

বৃহত্তর ঐক্য হচ্ছে: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, সমমনা বিরোধী দলগুলোর অংশগ্রহণে বৃহত্তর রাজনৈতিক ঐক্য হচ্ছে। সামনে কর্মসূচি আসছে।

মার্চের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজনৈতিক দল ও নেতাদেরকে যার যার অবস্থান থেকে এতে অংশগ্রহণ করতে হবে।

অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন হবে। তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো- বিভিন্ন দল থেকে বহিষ্কৃত নেতাদের এই বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অন্তর্ভুক্ত করা যাবে না।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৃহত্তর এই রাজনৈতিক ঐক্যে জামায়াতে ইসলামী থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, এখানে থাকা বা না থাকার কোনো প্রশ্ন নেই।

সবাই যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবে। আন্দোলনে যারাই অংশ নেবে, তারা সবাই এই ঐক্যের অংশীদার হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে জোটের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বিশেষ করে এলডিপির সঙ্গে। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন করিনি। কারণ আমরা জানতে পেরেছিলাম যে, ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট আর অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) যুক্তফ্রন্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল। পরবর্তীতে যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাছাড়া ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপিও ‘একলা চল নীতি’ অবলম্বন করে।

এখন তারা অনুধাবন করছে যে, এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও জাতীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। সে লক্ষ্যে বিএনপি এখন বিভিন্ন দল ও নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

তিনি আরও বলেন, এই সরকার এত অপকর্ম করেছে যে- নিজের পাপের ভারে নিজেই এখন মাটিতে লুটিয়ে পড়বে। কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930