ব্রেকিং নিউজঃ

আজ জার্মানি-ফ্রান্স সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পৃথক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সম্মেলনে যোগ দিতে পশ্চিম ইউরোপীয় দুটি দেশ যথাক্রমে জার্মানি এবং ফ্রান্স সফরে আজ  সকালে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ জাতীয় বার্তা সংস্থাকে  জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিতব্য ৫৮তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন।

মিউনিক নিরাপত্তা সম্মেলন গত চার দশক ধরে আন্তর্জাতিক নিরাপত্তা নীতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি স্বাধীন ফোরাম হিসাবে কাজ করছে।

ড. মোমেন ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশ্যে মিউনিক ত্যাগ করবেন এবং আগামী ২২ ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিতব্য -প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রি পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দিবেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে এই বৈঠকের স্বাগতিক দেশ ফ্রান্স।

ইউরোপোল ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক ও নিরাপত্তা নীতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও এই বৈঠকে যোগ দিতে ৩০টি ইন্দো-প্যাসিফিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রন জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930