করোনায় ট্রাম্পের বন্ধুর মৃত্যু
নিউইয়র্কের আবাসন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত রবিবার সাংবাদিক ইয়াশর আলী প্রথম চেরার মৃত্যুর খবর জানান। তার পর চেরার এক ঘনিষ্ঠজন সিএএনকে খবরটি নিশ্চিত করেন।
ট্রাম্পের এই বন্ধু রিপাবলিকান পার্টির দাতা ছিলেন। তার বয়স ৮০ বছরের কাছাকাছি বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্সির প্রতি সমর্থন দিতে নিয়োজিত সংস্থাগুলোকে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার লাখ দুই হাজার ৮০০ মার্কিন ডলার দিয়েছিলেন চেরা।
২০১৯ সালে মিশিগানের গ্রান্ড র্যাপিডসের এক সমাবেশে ট্রাম্প চেরাকে ‘বিশ্বের অন্যতম বৃহত্তম নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ বলে পরিচয় করে দিয়েছিলেন। চেরা তার সঙ্গে প্রথম থেকে আছেন বলেও এ সময় জানিয়েছিলেন তিনি। তবে চেরার মৃত্যু, তার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও হোয়াইট হাউস তাতে সাড়া দেয়নি। সিএনএন
