ব্রেকিং নিউজঃ

ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৬১

ইয়াবা-ফেনসিডিল এবং অন্যান্য মাদকসহ রাজধানী থেকে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে ৯৫৮৮ পিস ইয়াবাবড়ি, ১৩৫ গ্রাম হেরোইন, ২৪৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি ৬১৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ।

ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৭টি মামলা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930