ব্রেকিং নিউজঃ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন ট্রাক মালিক-শ্রমিকরা

বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘট শেষ হয়েছে।  কিন্তু দাবি পূরণ না হওয়ায় ট্রাক ছাড়ছেন না মালিকরা।

ধর্মঘট পালন করা ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক-শ্রমিকরা আজ সোমবার রাত ৮টায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বসছেন।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে।  এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক হবে।

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়। বাড়তি দামের কারণে ৪ নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দেন মালিকরা। ৪ নভেম্বর থেকে যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

রোববার ভাড়া সমন্বয় করা হলে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।  কিন্তু ধর্মঘট অব্যাহত রেখেছেন পণ্যবাহী যানবাহন মালিকরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930