ব্রেকিং নিউজঃ

আত্মহত্যায় এগিয়ে মেয়েরা বললেন স্বাস্থ্যমন্ত্রী, জানালেন কারণও

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আত্মহত্যা করে। তিনি আরও বলেন, সারা বিশ্বে বয়স্করা আত্মহত্যায় এগিয়ে থাকলেও আমাদের দেশে তরুণরাই বেশি আত্মহত্যা করে।

অন্যান্য দেশে আত্মহত্যায় ছেলেরা এগিয়ে থাকলেও আমাদের দেশে মেয়েরা এগিয়ে। এর যেসব কারণ আমরা দেখি, তার মধ্যে মাদক অন্যতম বড় কারণ।

রোববার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে আত্মহত্যার হার এত না হলেও প্রতি বছর প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যান্য দেশে আরও বেশি। বিশ্বে ১ দশমিক ৪ শতাংশ মানুষ আত্মহত্যা করে। জাপানসহ আরও কয়েকটা দেশে এই হার ৫ শতাংশ।

আত্মহত্যার কারণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা ছেলে বা মেয়ে স্কুলে চান্স পেল না, ভার্সিটিতে ভর্তি হতে পারল না, সে হতাশায় আত্মহত্যা করে বসল। এমনটাই আমরা দেখতে পাই। এছাড়াও আরেকটা বড় কারণ হচ্ছে ড্রাগসের ব্যবহার। তরুণ-তরুণীরা হতাশা থেকে মাদক ব্যবহার করে।

লেট’স টক মেন্টাল হেলথের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, অভিনেত্রী শম্পা রেজা প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930