ব্রেকিং নিউজঃ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শনিবার  দেশটির একটি মহাসড়কে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও এপি।

মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার সংযোগ স্থাপনকারী মহাসড়কে শনিবার দুপুরের দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এএফপি জানিয়েছে, শনিবার দুপুরের দিকে মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এসময় সেখানে পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

মেক্সিকোর ফেডারেল হাইওয়ে অথরিটি জানিয়েছে, ‘টোল বুথে দাঁড়ানো ৬টি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার্গো ট্রাক। এতে ১৯ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কার্গো ট্রাকের ড্রাইভারও রয়েছেন।’

বিবৃতিতে ওই সংস্থা আরও জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।

এএফপি বলছে, ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দীর্ঘ ওই মহাসড়কটিতে বিপুলসংখ্যক কার্গো ট্রাক চলাচল করে থাকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930