ব্রেকিং নিউজঃ

টিকা দেওয়া শুরু স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে। সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তেরর মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, শিক্ষা সচিব মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকার আটটি কেন্দ্রে একযোগে টিকাদান চলবে। সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ ও সাউথব্রিজ স্কুল।

রাজধানীতে ১২ কেন্দ্রে ৩৯২টি বুথ নির্ধারণ করা হয়েছে, প্রতি বুথে ২০০ জন করে শিক্ষার্থী টিকা পাবে। এরপর সক্ষমতা অনুযায়ী সারা দেশের ২১টি জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে টিকা দেওয়া হবে।

টিকা দেওয়ার পর কোনো শিশুর প্রয়োজন হলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে ১৪ অক্টোবর মানিকগঞ্জের চার সরকারি স্কুলের ১১১ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930