ব্রেকিং নিউজঃ

ভারত সফর শেষে ঢাকায় ফিরে যা বললেন: তথ্যমন্ত্রী

আগামী নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির জন্যই ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি এ ধরনের বক্তব্য দেয়। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়া, ২০১৮ সালের নির্বাচনে দোদুল্যমান অংশগ্রহণের  পর আগামী নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির জন্যই ক্ষতিকর হবে।’

ভারত সফর শেষে ঢাকায় ফিরে ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ভারতের সাংবাদিকরা। তিনি বলেন, দুর্গাপূজার সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে কলকাতার সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল।

বিএনপি-জামায়াতসহ উগ্র ধর্মান্ধগোষ্ঠী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে এবং সরকার কীভাবে দ্রুততম সময়ের মধ্যে সেই অপচেষ্টা শক্ত হাতে দমন করেছে, সেটি তাদের সবিস্তারে বলেছি। ভারতের পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইনে সে বিষয়ে বিস্তারিত সংবাদ এসেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930