ব্রেকিং নিউজঃ

জামিন পেলেও জেল থেকে কবে মুক্তি পাবেন আরিয়ান?

২২ দিন পর মাদক-কাণ্ড মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। এত দিন তিনি আর্থার রোড জেলে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার বিকালে মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিনের আদেশ ঘোষণা করেন।

এই মামলার অন্য দুই মূল অভিযুক্ত আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচাকেও বৃহস্পতিবার জামিন দিয়েছেন হাইকোর্ট।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এখনও জামিনসংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।

আদালত জামিনের বিস্তারিত আদেশ শুক্রবার প্রকাশ করবে। এরপর শাহরুখ পুত্র আরিয়ান খানসহ অন্যরা শুক্রবার অথবা শনিবার মুক্তি পাবেন।

আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি জানান, জামিনসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ হলে বাড়ি ফিরতে পারবেন আরিয়ান, আরবাজ আর মুনমুন।

বৃহস্পতিবার আরিয়ান খানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, হাইকোর্ট দীপাবলির ছুটির জন্য বন্ধ থাকবে। তাই আজ জামিন না পেলে আরিয়ানকে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতো।

আরিয়ানকে গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল। এর পর ৩ অক্টোবার তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এনসিবির আদালতকে জানিয়েছে, আরিয়ান দুই বছর ধরে বড় মাত্রায় মাদক সেবন করছেন। এছাড়া বিদেশি মাদক সরবরাহকারীদের সঙ্গেও তার সম্পর্ক আছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930