ব্রেকিং নিউজঃ

জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

অভিনেতার ভাই ম. হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ৩টায় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031