ব্রেকিং নিউজঃ

দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে। রোববার (২৪ অক্টোবর) রাজধানীর বিচারক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশেকে অস্থিতিশীল করতেই সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা করা হয়েছে। এর সাথে জড়িতরা যে দলেরই হোক না কেনো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ যদি ব্যক্তি স্বার্থে অন্যায় করে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

ইতোমধ্যে আসামিরা ধরা পড়ছে, তদন্তও চলছে বলেও জানান আনিসুল হক। তিনি বলেন, আজকে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে ফিরে এসেছি।

আইনমন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে বিচারপতিদের গুরুত্ব অনেক। বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক মামলা লেপের তলায় আটকে ছিলো, এই সরকার ক্ষমতায় আসার পরে এই মামালাগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী বছরে ৬ লাখ মামলা নিরসণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930