ব্রেকিং নিউজঃ

পরীমনি অতিথিদের কাছে কি বিশেষ বার্তা পাঠানো কার্ডে দিলেন

আগামীকাল ২৪ অক্টোবর ঢাকাই সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরীমনির  শুভ জন্মদিন।

প্রতি বছর রাজধানীর তারকা হোটেলে জমকালো আয়োজনে তিনি উদযাপন করেন এই দিনটি।এবারও একটি তারকা হোটেলে শুভ জন্মদিনের পার্টির আসর বসাচ্ছেন পরীমনি।

এবার জন্মদিনের পার্টিতে অতিথি কারা থাকছেন, সে বিষয়টিও আগেই পরিষ্কার করেছেন এই নায়িকা।

তিনি জানান, তার জন্মদিনের পার্টিতে এবার গণহারে আমন্ত্রণ জানাবেন না।শুধু প্রকৃত আপন ও কাছের মানুষদের আমন্ত্রণ জানাবেন।

ইতোমধ্যে সেইসব অতিথিদের কাছে নিমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে।লাল ও সাদা রঙের কার্ডটিতে রয়েছে পরীমনির  শুভ জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য।

এবার পার্টি হবে হোটেল রেডিসন ব্লুতে।রোববার রাত সাড়ে ৮টায়  সময় এই আয়োজন শুরু হবে।

কার্ডে একটি বিশেষ  কি বার্তা দিয়েছেন পরী।কার্ডে তিনি লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

নিমন্ত্রণ কার্ডে পোশাক বিষয়ক শর্ত দেওয়া হয়েছে অতিথিদের প্রবেশের ক্ষেত্রে।পরীর জন্মদিনের এই পার্টিতে প্রবেশ করতে অতিথিদের মধ্যে পুরুষদের সাদা রঙের ও নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে।তাহলেই গেট দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।

গত বছর পরীমনির  শুভ জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর আগের বছর হয়েছিল হোটেল সোনারগাঁ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930