ব্রেকিং নিউজঃ

শ্রীলংকা দলে দুঃসংবাদ বাংলাদেশ দলে সুসংবাদ

প্রথম রাউন্ডে ওমানকে ২৬ রানে আর পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে হারিয়ে বি গ্রুপ থেকে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ।

রানার্সআপ হওয়ায় বাংলাদেশ পড়েছে এ১ গ্রুপে। যেখানে প্রথম প্রতিপক্ষ গ্রুপ এ – এর চ্যাম্পিয়ন শ্রীলংকা।

আগামীকাল (২৪ অক্টোবর) শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় দানুশ শানাকার দলের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ বাহিনী।

আর সেই ম্যাচের একদিন আগেই দুঃসংবাদ ভেসে এলো শ্রীলংকা শিবিরে। যা বাংলাদেশের বেলায় সুসংবাদ নিশ্চিত।

জানা গেছে, সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলছেন না লঙ্কান স্পিন বিভাগের সেরা অস্ত্র মাহিশ থিকশানা।

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ চলাকালীন পিঠের এক পাশের পেশিতে চোট পেয়েছেন থিকশানা।

যে কারণে এই অফস্পিনারকে বিশ্রামে পাঠিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

থিকশানাকে না খেলানোর বিষয়টি নিশ্চিত করেছে দলচির মিডল অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে।
সাংবাদিকদের রাজাপাকশে বলেন, ‘আমাদের ফিজিও বলেছেন, খুব সম্ভবত থিকশানাকে পরের ম্যাচের জন্য বিবেচনা করা হবে না। তাকে নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাই না আমরা। আমরা তাকে এক ম্যাচ খেলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য হারাতে চাই না।’

অর্থাৎ দক্ষিণ এশিয়ার রহস্য স্পিনার খ্যাত এই লঙ্কান তারকাকে আগামীকাল সামলাতে হবে না সাকিব-মাহমুদউল্লাহদের।

বিশ্বমঞ্চে পা রেখেই দুর্দান্ত বোলিং করে চলেছেন থিকশানা। প্রথম দুই ম্যাচে মাত্র ৪২ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। শুক্রবার চোট পাওয়ার ম্যাচেও এক ওভার বল করেই ২ উইকেট শিকার করেছেন।

সে হিসেবে দলে তার অনুপস্থিতি টাইগারদের জন্য অনেকটা স্বস্তির খবরই বটে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031