ব্রেকিং নিউজঃ

চাল চোরদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম চাল চোরদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়েছেন। শনিবার (১১ এপ্রিল) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়।

অলি আহমদ বলেন, ‘লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবন যাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাসের মত এতো বড় মহামারির মধ্যেও দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাউল আত্মসাৎ করছে।’

অলি আহমদ বীর বিক্রম বলেন, ‘এ ধরনের পশুদের বেঁচে থাকার অধিকার নেই। এদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘প্রতিদিন মিডিয়াতে যে পরিমাণ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তালিকা পাচ্ছি তার চেয়েও বেশি পাচ্ছি চাল চোরের সংখ্যা। জাতির এই ক্রান্তিকালে যারা গরীবের হক মেরে খায় তারা দেশের শত্রু এবং মানবতার শত্রু।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এই ত্রাণ সামগ্রী এবং স্বল্পমূল্যের চালগুলো সশস্ত্র বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বিতরণ করা প্রয়োজন। এতে করে হতদরিদ্র, বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণও শান্তিতে থাকবে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031