ব্রেকিং নিউজঃ

ভারতে জরুরি অবতরণ করা বিমান রাতেই দেশে ফিরছে

বড় দুর্ঘটনার হাত থেকে আজ রক্ষা পেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা।

মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা ফ্লাইটটি শুক্রবার ১১টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।

এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি-০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

এ কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে আছেন।

ইতোমধ্যে সব যাত্রীর জন্য এয়ারপোর্টের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

বিমান আরও জানায়, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে।

অবতরণের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিমানের দিল্লি অফিসের কান্ট্রি ম্যানেজারকে জরুরিভিত্তিতে যাত্রী, ক্রু ও ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য নাগপুর পাঠানো হয়েছে।

আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হচ্ছে বলে জানায় বিমান।

সেখান থেকে আজ রাতেই যাত্রীসহ বিজি-০২২ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31