কাবুলে হামলার পেছনে পাকিস্তান আইএসের ফারুকী জড়িত?
কাবুলে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস।
এই হামলার পেছনে আইএসের খোরাসান শাখাকে দায়ী করেছে ব্রিটিশ প্রতিরক্ষা দফতর।
তবে পাকিস্তানের আইএসের প্রধান মুখ আবদুল্লাহ ফারুকীর হাত রয়েছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আফগানিস্তানে বহুদিন ধরেই খোরাসান সক্রিয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
এমনকি মার্কিন সেনার বিরুদ্ধেও ২০১১ সাল থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে এই সুন্নিপন্থী ইসলামী জঙ্গি সংগঠন।

তালেবানরা কাবুল দখল করার পরেই মুক্তি দেওয়া হয়, একাধিক লস্কর-ই-তৈয়বা ও আইসিস নেতাদের। আবদুল্লাহ ফারুকীও সদ্য মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
কাবুলের জোড়া বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে আসছে তার নাম। তার নেতৃত্বেই আইসিসের খোরাসান শাখা সংগঠন এই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে।
কাবুলের গুরুদুয়ারা হামলার সাথেও জড়িত ছিলেন ফারুকী।
তদন্তের সময় এই হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।
একই সাথে পাকিস্তান এই হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছিলেন তিনি।
এর আগে ফারুকী প্রথমে এলইটি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এরপর তিনি তেহরিক-ই-তালেবানে যোগ দেন। ২০১৯ সালের এপ্রিলে আইএসকে’র প্রধান হিসেবে যোগ দেন ফারুকী।