ব্রেকিং নিউজঃ

ডেঙ্গি আক্রান্ত আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি

থামছে না ডেঙ্গির ভয়াবহতা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৭ জন এবং ঢাকার বাইরে ৫০ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে চলতি বছর ৪০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে) মোট নয় হাজার ১২০ জন ডেঙ্গিরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন এক হাজার ৯০ জন।

এদের মধ্যে রাজধানী বিভিন্ন হাসপাতালে ৯৬৫ ও ঢাকার বাইরে ১২৫ জন ডেঙ্গিরোগী চিকিৎসাধীন আছেন। চলতি মাসেই ডেঙ্গি শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬২ জন।

তাছাড়া জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গিরোগী হাসপাতালে ভর্তি হন। জুলাইয়ে মারা যান ১২ ও আগস্টে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31