ব্রেকিং নিউজঃ

করোনা ভাইরাস: এবার চীনে রাজনৈতিক নেতাকে বহিষ্কার

করোনা ভাইরাস প্রতিরোধে ব্যর্থতার দায়ে চীনের হুবেই প্রদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রাদেশিক নেতা জিয়াং চাওলিয়াংকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, হুবেই প্রদেশে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বুধবার মধ্যরাত পর্যন্ত দেশটির হুবেই প্রদেশে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন।

এছাড়া চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন।চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।নিউ ইয়র্ক টাইমস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031