ব্রেকিং নিউজঃ

কঠোর লকডাউনের ভেতরেই দেশে আসছে ২৫ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী সোমবারা থেকে সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। এর মধ্যেই করোনাভ্যাকসিন আসবে দেশে।

এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি জানিয়েছেন, কারোনা টিকার বৈশ্বিক উদ্যোগ ‘কোড্যাক্স’ থেকে আগামী সাত দশ দিনের মধ্যে থেকে ২৫ লাখ ডো মার্ডানার টিকা পাওয়া যাবে।

শুক্রবার রাতে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা কোভ্যাক্স থেকে টিকা পেতে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। সে হিসাবে কোভ্যাক্স আমাদেরকে পর্যায়ক্রমে প্রায় ৭ কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল।

আজকে আমারা চিঠি পেয়েছি। সেখানে উনারা (কোভ্যাক্স) আমাদেরকে ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা দেওয়ার কথা বলেছে।

আগামী সাত থেকে দশ দিনের মধ্যে টিকা বুঝিয়ে নিতে যে সব ব্যবস্থা নেওয়ার সেটা আমাদেরকে নিতে বলেছে। একটা কনসার্ন লেটার পাঠাতে বলেছে, সেটা (কনসার্ন (লেটার) আমারা পাঠিয়ে দিচ্ছি।

তিনি বলেন, চীনের টিকার জন্য এর আগে চুক্তি হয়েছে। আশা করছি আগামি কিছু দিনের তারা (চীন) মধ্যে একটা লট আমাদেরকে দেবে। তবে কখন দেবে ওরা কত ডোজ দিবে সেটা পরে জানিয়ে দেবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930