ব্রেকিং নিউজঃ

বিশ্বের ১৮ টি দেশ এখনও করোনামুক্ত

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বে মোট দেশের সংখ্যা ১৯৩। এর মধ্যে ১৫০ টি দেশ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। অন্যদিকে ১৮ টি দেশে পড়েনি করোনার কুনজর। বিবিসির খবরে বলা হয়েছে,  বিশ্বের এই ১৮টি দেশে করোনা আক্রান্তের কোনো ঝুঁকি নেই।

গত বছরের শেষে চিনের চীনের উহানে করোনাভাইরাসের সন্ধান মেলে। এরপর গত ১৩ জানুয়ারির মধ্যে গোটা বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।

ধীরে ধীরে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশে এবং পরবর্তীতে ইরান, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও থাবা বসায় মারণ-ভাইরাস। পরবর্তীতে নেপাল থেকে নিকারাগুয়াতেও করোনা-আক্রান্তের খোঁজ পাওয়া যায়।

কিন্তু, এমন সময়ও এই ভাইরাসের ত্রাস থেকে মুক্ত থেকেছে চীনেরই প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। যদিও এই দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। তবু সরকারিভাবে করোনা-মুক্তই রয়েছে কিম জং উনের দেশ। একইভাবে মারণ-ভাইরাস পৌঁছতে পারেনি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও।

জাতিসংঘের রিপোর্ট বলছে, একাধিক ক্ষুদ্র দ্বীপ বা দেশে ভাইরাসের কুনজর পড়েনি। এই তালিকায় রয়েছে পর্যটনে পিছিয়ে বিশ্বের প্রথম দশ দেশের মধ্যে সাতটি দেশই।

যেমন- নাউরু, কিরিবাতি, টুভালুর মতো দেশ। এরমধ্যে একাধিক দেশের জনসংখ্যা ১০ হাজারেরও কম। প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত কিরিবাতি দ্বীপে বছরে মাত্র ১৬০ জন পর্যটক যান।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের সামাজিক দূরত্ব মেনে চলার অভ্যাসই এই দেশগুলিকে করোনা-মোকাবিলায় সাহায্য করেছে। উল্লেখ্য, করোনা প্রভাব না পড়লেও এ থেকে নিরাপদ থাকতে বিমান চলাচল বন্ধ রেখেছ নাউরুর মতো দেশ। এছাড়া করোনার প্রকোপ থেকে বাঁচতে  জরুরি অবস্থা জারি করেছে টোঙ্গা, ভানাউতুর মতো ক্ষুদ্র রাষ্ট্রগুলিও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930