ব্রেকিং নিউজঃ

প্রথম ধাপে দেশের ২০৪টি ইউপি ভোট শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউপির পরবর্তী ধাপের নির্বাচনের বিষয়ে কমিশন সভায় আলোচনার মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

সচিব বলেন, আজ সারাদেশে শান্তিপূর্ণভাবে লক্ষ্মীপুর-২ শূন্য আসন, দুটি পৌরসভা ও প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনার কাজ চলছে।

তিনি বলেন, ইউপি নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।

এছাড়া বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।

এই দুজন মারা যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় নিহত হয়েছে তাই প্রার্থীরাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল জানিয়ে ভবিষ্যতে কী কী ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না তা পরবর্তীতে পর্যালোচনা করা হবে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থগিত থাকা নির্বাচন ঈদের আগে অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930