ব্রেকিং নিউজঃ

গত ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে আরও ৮২ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৫৪৮ জনের। এর আগে গত ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যু হয়।

এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৪১ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930